Subject ও Object কি ? Subject ও Object বলতে কি বুঝায় ?

Subject ও Object কি ? Subject ও Object বলতে কি বুঝায় ?

 Subject ( কর্তা ) ; Sentence এ যে সক্রিয় হইয়া কোন কাজ করে তাকে Subject বা কর্তা বলে ।
যেমন : 
  •  I eat rice - আমি ভাত খাই ।
  • He goes to School - সে স্কুলে যায় ।
  • They are playing - তাহারা খেলিতেছে ।
  • The baby is sleeping - শিশুটি ঘুমাইতেছে ।
  • Nasima reads a book - নাছিমা বই পড়ে ।
 Subject চেনার উপায় : Verb কে কে দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায় । যেমন উপরের Sentence গুলোর প্রমটিতে Verb কে কে দ্বারা প্রশ্ন করি । কে খায় ? উত্তর হল "আমি" এভাবে যথাক্রমে উত্তর পাওয়া যায় সে, তাহারা, শিশুটি এবং নাছিমা এগুলো হল Subject বা কর্তা ।

Object ( কর্ম ) : Sentence এ যাকে কেন্দ্র করে Verb এর কাজ সমাধা করা হয় তাকে Object বা কর্ম বলে ।
যেমন : 


  • I eat rice -  আমি ভাত খাই।
  • He reads a book - সে বই পড়ে ।
  • Mother is cooking rice - মা ভাত রান্না করিতেছে ।
  • They are catching fish - তাহারা মাছ ধরিতেছে ।
Object চেনার উপায় : Verb কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে Object পাওয়া যায় । উপরের  Sentence গুলোতে Verb কে কি দ্বারা প্রশ্ন করলে যথাক্রমে উত্তর পাওয়া যায় ভাত, বই, ভাত ও মাছ । সুতরাং এগুলো হল Object বা কর্ম ।
 

 Note : Verb কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি যথাক্রমে দুটি উত্তর পাওয়া যায় তাহলে ঐ Sentence এ দুটি Object আছে । আর যদি কোন উত্তর না পাওয়া যায় তাহলে ঐ Sentence এ কোন Object নেই ।


১১টি মন্তব্য

Shakawat Hosen Riaz বলেছেন...

valo...visit http://riazbd.com

মোঃ খুরশীদ আলম বলেছেন...

অনেক ভাল হয়েছে।

Mohammad Khalilur Qaderi বলেছেন...

এ‌তো সুন্দর ক‌রে বুঝা‌নোর জন্য ধন্যবাদ

abdullah shop বলেছেন...

Fine

অধ্যক্ষ খায়রুল বাসার বলেছেন...

It really halped me.Thank!!!!!

Unknown বলেছেন...

Sir!
Tell me
এই বাক্যে me কি?
Please

IMANUR বলেছেন...

Subject

Unknown বলেছেন...

Object কারণ Tell কে, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে me,,,,কাকে বলে? আমাকে (me) তাই me এখানে objects

Sheikh Sa'adi বলেছেন...

Subject

Unknown বলেছেন...

কোন কোন sentence এ দেখেছি nothing Sub হিসাবে ব্যবহৃত হয়,,
nothing কিভাবে sub হিসাবে ব্যবহৃত হয় বলবেন plz...?

Adinda বলেছেন...

Good Article! Thanks

TayaCho থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.